ভোটের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমতা হস্তান্তর : জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার১২ ফেব্রুয়ারি ভোটের পর আগামী ১৫ বা ১৬ তারিখ নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর

2026-02-10T15:54:16+00:00
2026-02-10T15:54:16+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
ভোটের ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমতা হস্তান্তর : জ্বালানি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ২৪১)
বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি ভোটের পর আগামী ১৫ বা ১৬ তারিখ নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।

সোমবার (১০ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের শেষ বৈঠকের পর একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সরকারের এ উপদেষ্টা।

 ফাওজুল কবির খান জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হতে পারে। এ ক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ বাক্য পড়বেন।

তবে নবনির্বাচিত সংসদ সদস্যদের কে শপথ নেওয়াবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ফাওজুল কবির খান।

২০২৪ সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন অর্থনীতিবিদ ও নোবেল পদক জয়ী মুহাম্মদ ইউনূস।

নির্বাচন ও সংস্কার নিয়ে সংশয় চলাকালে ভোটের দুই দিন আগে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত বৈঠক হয়। এর আগে, একই দিন সকালে সব সচিবকে তলব করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আশ্বাসও দেওয়া হয়।

/এমএইচআর 


  বিষয়:   জ্বালানি উপদেষ্টা  ক্ষমতা হস্তান্তর 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: