যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতিতে যৌথবাহিনীর অভিযানে মীর আক্তার হোসেন বাচ্চু ও মো. রিয়াজ নামে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে

2026-02-10T16:30:10+00:00
2026-02-10T16:30:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
রামগতি- কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের রামগতিতে যৌথবাহিনীর অভিযানে মীর আক্তার হোসেন বাচ্চু ও মো. রিয়াজ নামে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আক্তার হোসেন উপজেলার চরগাজি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতার মীর আক্তার হোসেন বাচ্চু ২০২২ সালের একটি মামলায় ১০ মাসের কারাদণ্ডের সাজা পান। দীর্ঘদিন দিয়ে আত্মগোপনে থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। অন্যদিকে মো. রিয়াজ নামের ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি। সোমবার রাতে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।


রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন চাকমা জানান, গ্রেফতার দুইজনই আদালতের সাজাপ্রাপ্ত আসামি। বাচ্চু চেয়ারম্যানকে ১০ মাস এবং রিয়াজকে ছয় মাসের সাজা দেন আদালত। 

তিনি আরও জানান, তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আআ
  বিষয়:   যৌথবাহিনী  অভিযান  ইউপি  চেয়ারম্যান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: