পাকিস্তানের ইউ-টার্ন, যা বলছে বিসিসিআই

ক্রীড়া ডেস্ক

খেলা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর সেই ব্লকবাস্টার ম্যাচ ঘিরে সপ্তাহজুড়ে

2026-02-10T17:27:41+00:00
2026-02-10T17:32:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
পাকিস্তানের ইউ-টার্ন, যা বলছে বিসিসিআই
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৫:৩২ পিএম
বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লার সঙ্গে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। সংগৃহীত ছবি
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি কলম্বোর সেই ব্লকবাস্টার ম্যাচ ঘিরে সপ্তাহজুড়ে যে টান টান উত্তেজনা আর অনিশ্চয়তা ছিল, সেটি শেষ হল পাকিস্তানের ‘ইউ-টার্নে’।

আইসিসি, পিসিবি ও বিসিবির ত্রিপক্ষীয় আলোচনার পর পরিস্থিতি এখন যে পর্যায়ে, সেটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। 

আইসিসির এই মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়ে তিনি আজ সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’


ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে টি–টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান রোববার লাহোরে গিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের সঙ্গে বৈঠক করলে সব পক্ষ সমঝোতায় আসে।

পুরো উদ্যোগের জন্য নিয়ন্ত্রক সংস্থার প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহসভাপতি বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে—আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’

উল্লেখ্য, গতকাল মধ্যরাতের একটু আগে পাকিস্তান সরকারের অফিশিয়াল এক্স হ্যান্ডল থেকে জানানো হয়, বন্ধুদেশগুলোর অনুরোধ ও ক্রিকেটের মর্যাদা রক্ষায় ১৫ ফেব্রুয়ারির ম্যাচ খেলবে পাকিস্তান দল।  

সময়ের আলো/এআর


  বিষয়:   পাকিস্তান  বিসিসিআই 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: