নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে একটি দল অপপ্রচারের পথ বেছে নিয়েছে : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

১২ ফেব্রুয়ারির ভোটে সংসদ নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অপপ্রচার ও সহিংসতার পথ

2026-02-10T17:53:42+00:00
2026-02-10T17:53:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে একটি দল অপপ্রচারের পথ বেছে নিয়েছে : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম 
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। ফাইল ছবি
১২ ফেব্রুয়ারির ভোটে সংসদ নির্বাচনে নিজেদের নিশ্চিত পরাজয় আঁচ করতে পেরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পরিকল্পিতভাবে অপপ্রচার ও সহিংসতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটি দাবি করেছে, জনসমর্থনের জোয়ার দেখে ভীত হয়ে ওই পক্ষটি ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারসহ জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারণার নির্ধারিত সময়ে মাঠপর্যায়ের বাস্তবতা ও বিভিন্ন জরিপের ফলাফলে বিএনপির পক্ষে ব্যাপক গণজোয়ার স্পষ্ট হয়েছে। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য।

মাহদী আমিন উল্লেখ করেন, জনরায়ের শক্তির কাছে টিকতে না পেরে প্রতিপক্ষ দল এখন রাজনৈতিক দেউলিয়াত্বের পরিচয় দিচ্ছে। তারা একদিকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে নির্বাচনী মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে যা অত্যন্ত লজ্জাজনক।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কঠোর সমালোচনা করে মাহদী আমিন জানান, খোদ একটি দলের প্রধানের নির্বাচনী আসন ঢাকা-১৫-তে টাকা দিয়ে ভোট কেনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই দলের একজন শীর্ষ আইনজীবী নেতা প্রকাশ্যে টাকা বিলি করছেন যা নির্বাচনী আইনের সরাসরি লঙ্ঘন। আইন অনুযায়ী কোনো প্রার্থী বা তার প্রতিনিধি নির্বাচনের সময় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে অনুদান বা উপঢৌকন দিতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ডকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করে তিনি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও আনা হয়। মাহদী আমিন বলেন, কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম এবং বগুড়া-৪ আসনের নন্দীগ্রামে বিএনপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। রাতের আঁধারে চালানো এসব হামলা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করছে। তিনি এসব সহিংসতা বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

/এমএইচআর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: