ছাত্রদলে যোগ দিলো ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ৬০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে

2026-02-10T18:40:23+00:00
2026-02-10T18:57:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
ছাত্রদলে যোগ দিলো ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী আন্দোলনের ৬০ নেতাকর্মী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৬:৫৭ পিএম
গুলশানে ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল দিয়ে যোগদান করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী। ছবি : সময়ের আলো
জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গুলশান থানা শাখার আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নেতৃত্বে ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গুলশানে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের হাতে ফুল দিয়ে ছাত্রদলের যোগদান করেন তারা।


যোগদানকারী নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আহ্বায়ক মোহাম্মদ জিয়াদ, সদস্য সচিব সজীব সরদার নিহাল, মুখ্য সংগঠক মেহেদী হাসান আরাফাত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির আহমেদ, সহ-মুখপাত্র সায়েম দেওয়ান যুগ্ম সদস্য সচিব মো. জহিরুল ইসলাম, সংগঠক মোহাম্মদ তামিম ইসলাম, সংগঠক তামিম মাহমুদ মাশরুর, সিনিয়র সংগঠক রিদওয়ান হোসেন আফনান, যুগ্ম আহ্বায়ক বিক্রম কুমার অলকসহ ৬০ নেতাকর্মী জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   ছাত্রদল  বৈষম্যবিরোধী আন্দোলন  নেতাকর্মী  যোগদান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: