২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

2026-02-10T18:48:38+00:00
2026-02-10T18:48:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
২৪ ঘণ্টা বন্ধ থাকবে সব স্থলবন্দরের ইমিগ্রেশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরে বহিরাগমন ও আগমন কার্যক্রম বন্ধ থাকবে। 

নির্ধারিত এই সময়ের মধ্যে কোনো যাত্রী স্থলপথে দেশের বাইরে যাতায়াত করতে পারবেন না।


নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দফতর ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচির সময় অতীতেও নিরাপত্তাজনিত কারণে সীমান্ত ও স্থলবন্দর এলাকায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করে থাকে সরকার।

সময়ের আলো/এআর


  বিষয়:   স্থলবন্দর  ইমিগ্রেশন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: