হজযাত্রায় বিমানভাড়া কত কমল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

এ বছরের হজযাত্রায় বিমানভাড়া গত বছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ

2026-02-10T18:55:39+00:00
2026-02-10T19:59:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
হজযাত্রায় বিমানভাড়া কত কমল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৭:৫৯ পিএম
হজযাত্রায় বিমানভাড়া কত কমল
এ বছরের হজযাত্রায় বিমানভাড়া গত বছরের তুলনায় প্রায় ১৩ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

খালিদ হোসেন বলেন, গত দুই বছরে হজ যাত্রীদের জন্য বিমানভাড়া মোট ৪০ হাজার টাকা কমানো হয়েছে। ২০২৫ সালের হজে বিমানভাড়া প্রায় ২৭ হাজার টাকা হ্রাস করা হয়েছিল।


ধর্ম উপদেষ্টা আরও বলেন, যৌক্তিক ব্যয়ে হজ পালনের জন্য এই সাশ্রয় কার্যক্রম এবং হোটেল, যাতায়াত খরচ কমানো বিষয়গুলো বিশেষভাবে নজরদারি ও আলোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

তিনি হজ প্যাকেজ-১ ও প্যাকেজ-২-এর হজযাত্রীদের ৩ কোটিরও বেশি টাকা ফেরত পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন।

সময়ের আলো/জোআই


  বিষয়:   হজযাত্রা  বিমানভাড়া  ধর্ম উপদেষ্টা  ড.আ ফ ম খালিদ হোসেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: