ঘরে বসেই জানুন আপনার ভোটার নম্বর ও ভোটকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা থাকা জরুরি। অনেকেই এনআইডি নম্বরকে

2026-02-10T19:09:48+00:00
2026-02-10T19:09:48+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ঘরে বসেই জানুন আপনার ভোটার নম্বর ও ভোটকেন্দ্র
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৯ পিএম 
সংগৃহীত ছবি
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দেওয়ার আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা থাকা জরুরি। অনেকেই এনআইডি নম্বরকে ভোটার নম্বর মনে করেন, কিন্তু বাস্তবে এই দুটি আলাদা। ভোটার নম্বর জানা না থাকলে ভোটকেন্দ্রে গিয়ে তথ্য খুঁজতে অতিরিক্ত সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য কয়েকটি সহজ পদ্ধতি চালু রেখেছে। নিচে চারটি উপায় তুলে ধরা হলো—

Advertisement
২. হটলাইন নম্বর ১০৫

যে কোনো ভোটার ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকে।



২. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপে প্রবেশ করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

৩. এসএমএসের মাধ্যমে

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: PC <স্পেস> এনআইডি নম্বর। এরপর এটি ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে তথ্য খোঁজা যাবে। সেখানে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপেও দেখা যায়।

ভোটের দিন ঝামেলা এড়াতে আগেই নিজের ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জেনে রাখা ভালো।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভোটার  নম্বর  ভোটকেন্দ্র 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: