ভাঙারির দোকানে মিলল পরিত্যক্ত মর্টারশেল

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্থানীয় ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের

2026-02-10T19:35:40+00:00
2026-02-10T19:35:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভাঙারির দোকানে মিলল পরিত্যক্ত মর্টারশেল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম 
উদ্ধারকৃত মর্টারশেল। ছবি : সময়ের আলো
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্থানীয় ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজারের ‘ভাই ভাই ভাঙারির দোকান’ থেকে এটি উদ্ধার করা হয়।

দোকানটি পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) বনচন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৪৬/৩-এস এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা ওই ভাঙারির দোকানে মর্টারশেল সদৃশ বস্তুটি দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি অবহিত করে তারা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি জব্দ করি। বর্তমানে এটি পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। 


তিনি আরও বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হয়েছে। তারা আসার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারত বা ভুটান থেকে আমদানিকৃত পাথরের সঙ্গে মর্টারশেলটি আসতে পারে। 

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দরের পাথরের স্তূপ থেকেও একই ধরনের মর্টারশেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করা হয়েছিল।


এফআর


  বিষয়:   পঞ্চগড়  ভাঙারির দোকান  মিলল  পরিত্যক্ত  মর্টারশেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: