৮০টি পরিবারের মাঝে ৩ কোটি ৩০ লাখ টাকার চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে মোট তিন

2026-02-10T19:53:35+00:00
2026-02-10T19:54:02+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
৮০টি পরিবারের মাঝে ৩ কোটি ৩০ লাখ টাকার চেক বিতরণ
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৭:৫৪ পিএম
ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে চেক হস্তান্তর করা হচ্ছে। ছবি : সময়ের আলো
রংপুর বিভাগের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বিআরটিএ ট্রাস্টি বোর্ড। তাদের মধ্যে বিতরণ করা হয়েছে মোট তিন কোটি ৩০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক। 

জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারকে এসব চেক দেওয়া হয়। এর মধ্যে দিনাজপুর জেলার ৪১ জনের মাঝে এক কোটি ১৫ লাখ, ঠাকুরগাঁও জেলার ২৬ জনের মাঝে ৯৮ লাখ লাখ এবং পঞ্চগড় জেলার ১৩ জেলার মাঝে ৪৩ লাখ টাকা বিতরণ করা হয়।

এসব চেক বিতরণের জন্য সোমবার (৯ ফেব্রুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও বিআরটিএর দিনাজপুর সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আওতাধীন দিনাজপুর-ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলায় বিগত দিনে বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অনুকূলে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, অনুষ্ঠানে নিহত পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা এবং আহতদের পরিবারকে এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।

এফআর


  বিষয়:   রংপুর  জেলা  সড়ক দুর্ঘটনা  আহত  নিহত  পরিবার  কোটি  লাখ টাকা  চেক বিতরণ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: