দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর আগামী মার্চে ঢাকা সফর করতে পারেন। এই সফরটি আগামী ৩ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের ঢাকা সফর নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলছে। এরই মধ্যে ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাতের সময়ে এই ইস্যুতে আলাপ করেছেন। পল কাপুরের সফরে যুক্তরাষ্ট্র সদ্য সই হওয়া পারস্পরিক শুল্ক চুক্তিতে গুরুত্ব দেবে। বিশেষ করে বাংলাদেশে কী ধরনের কৃষি ও স্বাস্থ্যসেবা পণ্য যুক্তরাষ্ট্র রফতানি করতে পারে, তা গুরুত্ব পাবে।
এছাড়া তার সফরে ইন্দো-প্যাসিফিক কৌশলও বিশেষ গুরুত্ব পাবে। তবে এই সফরের সব বিষয় ১২ ফেব্রুয়ারির নির্বাচন শেষে নতুন রাজনৈতিক সরকারের সময়ে চূড়ান্ত হবে।
সময়ের আলো/জেডআই