নির্বাচন বর্জনের হুমকি নূরের

পটুয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।এলাকায় চলমান সহিংসতা

2026-02-10T20:42:47+00:00
2026-02-10T20:42:47+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
নির্বাচন বর্জনের হুমকি নূরের
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম 
কথা বলছেন নুরুল হক নূর। ছবি : সময়ের আলো
নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর।

এলাকায় চলমান সহিংসতা ও প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, প্রার্থী হিসেবে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসন ব্যবস্থা না নিলে এই কারচুপি ও প্রতারণার নির্বাচনে আমি অংশ নেবো না। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় নুরুল হক নূর জানান, গত দুই দিনে ঘটে যাওয়া একাধিক গুরুতর ঘটনার বিষয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে অবহিত করি। কিন্তু এখনো জড়িতদের গ্রেফতার করা হয়নি। এ অবস্থায় আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয়।

তিনি অভিযোগ করে বলেন, এলাকায় অন্তত পাঁচটি গুরুতর ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়িতে অগ্নিসংযোগ, নির্বাচনি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহান অফিসে ভাঙচুর এবং মানুষকে কুপিয়ে আহত করার মতোও ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলেও দাবি করেন তিনি। 

একই সঙ্গে প্রয়োজনে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আগামীকাল আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন নুরুল হক নূর।

 
নূর আরও বলেন, এক স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের নিয়ে পরিকল্পিতভাবে এই শান্তিপূর্ণ জনপদে অস্থিরতা সৃষ্টি করছেন। তিনি নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছেন। এতে আমার এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

সংবাদ সম্মেলনে বিএনপি জোট সমর্থিত এ প্রার্থী জানান, আজও আমার দুজন কর্মীকে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

বর্তমান বাস্তবতায় একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন নুরুল হক নূর। 


সময়ের আলো/আরবিএন/এফআর
  বিষয়:   পটুয়াখালী  নির্বাচন  বর্জন  হুমকি  নূরের 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: