দৌলতদিয়া ঘাটে লাখো মানুষের ঢল

রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী)

সারাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। একইসঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কর্মস্থল থেকে নিজ নির্বাচনি

2026-02-10T21:49:12+00:00
2026-02-10T21:51:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
দৌলতদিয়া ঘাটে লাখো মানুষের ঢল
রেজাউল করিম, গোয়ালন্দ (রাজবাড়ী)
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম  আপডেট: ১০.০২.২০২৬ ৯:৫১ পিএম
দৌলতদিয়া ঘাটে লাখো মানুষের ঢল। ছবি : সময়ের আলো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। একইসঙ্গে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কর্মস্থল থেকে নিজ নির্বাচনি এলাকায় ফিরতে শুরু করেছে লাখো মানুষ। তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, মোটরসাইকেল, পরিবহন, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ঘর মুখো মানুষেরা ফেরি হতে নেমে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। 

এছাড়া পাথুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি লঞ্চেও মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। 

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। শুক্রবার ও শনিবার সরকারিভাবে সাধারণ ছুটি রয়েছে। এ নিয়ে টানা চার দিনের ছুটি পেয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে শহরে বসবাসরত মানুষ। 

দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট ঢাকা হতে আগত পাংশাগামী যাত্রী মনিরুজ্জামান শোভন বলেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলার সংসদীয় আসনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাড়িতে যাচ্ছি। দেশজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আশা করি, ন্যায় ও ইনসাফ বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে নিজে ভোট দেবে এবং পরিবারের সবাইকে ভোট দিতে উৎসাহিত করব। 


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার রাত থেকেই ভোট দিতে আসা ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে ঘাটে কোনো যানবাহনের জট নেই। দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া পাটুরিয়াগামী অধিকাংশ ফেরিই অল্প কিছু গাড়ি নিয়ে ছেড়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বিভিন্ন যানবাহনের চালকরা। বিভিন্ন গন্তব্যে যেতে অন্য সময় থেকে ২০ টাকা থেকে ৫০ টাকা আবার দূরত্ব বুঝে ১০০ টাকারও বেশি ভাড়া আদায় করছে চালকেরা। এতে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ যাত্রীরা।

এফআর
  বিষয়:   নির্বাচন  রাজবাড়ী  দৌলতদিয়া ঘাট  লাখো মানুষ  ঢল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: