হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।এই নির্বাচনে প্রধান

2026-02-10T21:53:12+00:00
2026-02-10T21:53:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
•তারেক রহমান গুলশানে, শফিকুর রহমান মনিপুরে •আখতার ঢাকার ভোটার প্রার্থী রংপুরের
হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৩ পিএম 
হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। 

এই নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। 

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। আর ঢাকা ১১ আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ভোটকেন্দ্র ১৬২. একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা), বাড্ডা। তবে দলের সদস্য সচিব আখতার হোসেনের ভোটকেন্দ্র ঢাকায়। তিনি রংপুর ৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী।  

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিএনপি মহাসচিব ভোটের প্রথম প্রহরে ভোট দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লার দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস ঢাকার শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জ আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ডক্টর আব্দুল মঈন খান নরসিংদীর পলাশের চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলা সরকারি মডেল জি এম সি ইনস্টিটিউটে, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ সদরের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনের আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা সরকারি হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দেবেন। 


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের এগারো দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক সকাল ৮টায় মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল সাড়ে ৭টায় খুলনার খানজাহান আলীর শিরোমনি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   সংসদ নির্বাচন  নির্বাচন  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: