বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) শুরু হবে।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক

2026-02-10T22:39:44+00:00
2026-02-10T22:39:44+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাবরি মসজিদের নির্মাণকাজ শুরু হচ্ছে বুধবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের নির্মাণকাজ আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) শুরু হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বেলডাঙ্গার বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এসব কথা জানান। 

তিনি বলেন, মসজিদের নির্মাণ কাজ শুরু উপলক্ষে এক হাজার ২০০ জন মাওলানা, মুফতি ও হাফেজের অংশগ্রহণে তেলাওয়াত করা হবে। এরপর দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মসজিদের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু করা হবে। আগামী দুই বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

হুমায়ুন কবির বলেন, আমার জীবন শেষ হয়ে গেলেও এই মসজিদ নির্মাণ বন্ধ হবে না। আমি বাবরি মসজিদ নির্মাণ করব বলেছি এবং করবই। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণে বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই।

জানা গেছে, বাবরি মসজিদ নির্মাণের জন্য ইতোমধ্যে প্রকৌশলী ও নির্মাণ শ্রমিকরা মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন। নির্মাণকাজকে কেন্দ্র করে বেলডাঙ্গা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

এদিকে মসজিদ নির্মাণ শুরুর পরদিন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নদীয়া জেলার পলাশী থেকে ২৩৫ কিলোমিটার দীর্ঘ ‘বাবরি যাত্রা’ শুরু করবেন হুমায়ুন কবির। এই যাত্রা শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উত্তর দিনাজপুর জেলার ইটাহারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।


তবে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্ব হিন্দু রক্ষা কমিটি মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়ে মসজিদ নির্মাণের বিরোধিতা করে ঘোষণা দিয়েছে, তারা এই নির্মাণ হতে দেবে না।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, হিন্দুদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি কারও বিরুদ্ধে নই। তবে কেউ যদি বাবরি মসজিদ ভাঙার চেষ্টা করে, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি পথে যাব।

তিনি আরও বলেন, এটা উত্তরপ্রদেশ বা বিহার নয়, এটা মুর্শিদাবাদ। আমার মসজিদ নির্মাণের অধিকার আছে। সুপ্রিম কোর্টও মসজিদ নির্মাণে নিষেধাজ্ঞা দেয়নি। আমি এই মসজিদ বানিয়ে দেখাব।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাবরি  মসজিদ  নির্মাণকাজ  শুরু  বুধবার 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: