ভোটের দিন দ্রুত অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম স্থাপন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্য দ্রুত নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম

2026-02-11T08:46:03+00:00
2026-02-11T08:46:03+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ভোটের দিন দ্রুত অভিযোগের ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম স্থাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ এএম   (ভিজিট : ১১৪)
সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ ও তথ্য দ্রুত নিষ্পত্তির জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  

 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যাদির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ভবন নং ১, কক্ষ নং ১৮০২ (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম স্থাপন করা হলো।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যাদির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন বলেও অফিস আদেশে জানানো হয়েছে। 

সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  পরিবেশ  ইতিবাচক  পর্যবেক্ষক 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: