গত এক বছরে কী পরিমাণ সম্পদ বেড়েছে তিশার

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা

2026-02-11T11:24:11+00:00
2026-02-11T11:24:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
গত এক বছরে কী পরিমাণ সম্পদ বেড়েছে তিশার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম 
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সংগৃহীত ছবি
মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রীর সম্পদ বিবরণী প্রকাশ করেছে। ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদের হিসাব জনসমক্ষে আনা হয়।

প্রকাশিত তথ্যে দেখা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমলেও তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ গত এক বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সম্পদ বিবরণী অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন তিশার মোট পরিসম্পদ ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা। এক বছর পর, ২০২৫ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বৃদ্ধি পেয়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

অন্যদিকে, একই সময়ে মোস্তফা সরয়ার ফারুকীর মোট পরিসম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ২৬ টাকা। ২০২৫ সালের ৩০ জুন তা কমে দাঁড়ায় ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ২৬ টাকায়। ফলে এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্বামী বা স্ত্রীর সম্পদের তথ্যও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। যদিও প্রকাশিত হিসাব কেবল একটি অর্থবছর—জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫—অন্তর্ভুক্ত করে, তবুও এটি রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ। কারণ, ২০২৪ সালের আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার এখনো দায়িত্বে রয়েছে।

ধারণা করা হচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করবে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, নির্ধারিত সময়ে অধিকাংশ উপদেষ্টার সম্পদের পরিমাণ বেড়েছে। তবে ফারুকী ছাড়াও আরও দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।

/ইউএমএইচ


  বিষয়:   নির্বাচন  উপদেষ্টা  সম্পদ পরিমাণ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: