কেন্দ্রে-কেন্দ্রে যাচ্ছে ব্যালট, বড় শহরগুলোতে পৌঁছাবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। নিরাপত্তায় সারা দেশে

2026-02-11T11:40:32+00:00
2026-02-11T11:40:32+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
কেন্দ্রে-কেন্দ্রে যাচ্ছে ব্যালট, বড় শহরগুলোতে পৌঁছাবে সন্ধ্যায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ এএম 
কেন্দ্রে-কেন্দ্রে যাচ্ছে ব্যালট। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে। নিরাপত্তায় সারা দেশে মোতায়েন রয়েছে প্রায় ৯ লাখ ৫৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, ঢাকাসহ বড় শহরগুলোয় ব্যালট বক্স পৌঁছে যাবে বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়। 

আর রাতের মধ্যেই ঢাকার বাইরের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে যাবে। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। 


১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটাররা দুটি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।

এবারের নির্বাচনে প্রাথমিকভাবে সারাদেশে আট হাজার ৭৭০টি ভোটকেন্দ্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে এবং মধ্যম ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হলো ১৬ হাজার।

এদিকে ৯০ শতাংশের কথা বললেও কতটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, তার সুনির্দিষ্টভাবে হিসাব দিতে পারেননি নির্বাচন কমিশনার সানাউল্লাহ।

সময়ের আলো/এআর
  বিষয়:   ব্যালট  শহর  নিরাপত্তা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: