এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এসময় অনেকের মনে প্রশ্ন

2026-02-11T11:55:36+00:00
2026-02-11T11:55:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৫ এএম 
নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। সংগৃহীত ছবি
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এসময় অনেকের মনে প্রশ্ন জাগছে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন? নির্বাচন পরিচালনা জোটের মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত দলের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার ১৬২ নং এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দেবেন। দলের মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় নিউমার্কেটের গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের প্রার্থী আখতার হোসেন ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর) কাউনিয়া কেন্দ্রে তার মাকে নিয়ে ভোট দিতে যাবেন। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ জোটের পঞ্চগড়-০১ আসনের প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্র প্রথম দিকেই ভোট দেবেন।

নোয়াখালী-৬ আসনের প্রার্থী ও দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।


দলের যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনের প্রার্থী সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন। ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় মারকাজুল উলুম মাদরাসা, ৭১ নং ওয়ার্ড কেন্দ্রে ভোট দেবেন।


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  এনসিপি  ভোট  শীর্ষ নেতা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: