চুরি রোধে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন জামায়াত প্রার্থীর

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনি ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো.

2026-02-11T13:53:59+00:00
2026-02-11T14:18:27+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুরি রোধে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন জামায়াত প্রার্থীর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৩ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ২:১৮ পিএম
চুরি রোধে ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন জামায়াত প্রার্থীর। ছবি : সময়ের আলো
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনি ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্যাহ। তিনি নিজের ব্যানারের ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে প্রচারণার ব্যানার ও পোস্টার নষ্ট করার অভিযোগ উঠলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে ব্যানারের নিরাপত্তা নিশ্চিত করতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি সিসি ক্যামেরা বসানো হয়। 

সংশ্লিষ্টদের আশা, এতে দুষ্কৃতকারীরা নিরুৎসাহিত হবে।

জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বজায় রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

প্রার্থী ছাইফ উল্যাহ জানান, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও ফল না পাওয়ায় তিনি বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছেন।

এদিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলার ইউএনও নাছরিন আকতার বলেন, আচরণবিধি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসন সচেষ্ট রয়েছেন। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চুরি  ক্যামেরা  ব্যানার  জামায়াত  প্রার্থী  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: