গণভোটে ‘না’ ভোট দেবেন ন্যান্সি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয়

2026-02-11T14:06:03+00:00
2026-02-11T14:24:18+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
গণভোটে ‘না’ ভোট দেবেন ন্যান্সি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৬ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ২:২৪ পিএম
কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সংগৃহীত ছবি
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি বরাবরই স্পষ্টভাষী। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচন। এদিন প্রথমবারের মতো একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একটি নতুন জাতীয় সনদ অনুমোদনের লক্ষ্যে দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হবে। সেই গণভোট নিয়ে নিজের ভাবনা এবার প্রকাশ করলেন ন্যান্সি। 

গায়িকা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক হ্যান্ডলে জানিয়ে দিলেন, তিনি ‘না’ ভোটের পক্ষে । যদিও নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন এ বিষয়ে। তবে এসবে সব সময়ের মতোই পাত্তা দিচ্ছেন না তিনি। 

ন্যান্সি সব সময়েই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে। বিগত সময় তার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। অনেক কনসার্ট আর অনুষ্ঠান বাতিল হয়েছে তার। তবু জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলে গেছেন তিনি। 

সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমেও ন্যান্সি বেশ সরব বিএনপির প্রচারে। পাশাপাশি দলটিকে নিয়ে একাধিক গানেও দেখা গেছে এ তারকাকে।


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  গণভোট  ন্যান্সি 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: