ধান ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়া উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে

2026-02-11T14:18:06+00:00
2026-02-11T20:17:30+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ধান ও ঘোড়া প্রতীকের সমর্থকদের সংঘর্ষে ৭ জন আহত
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:১৭ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের কেন্দুয়া উপজেলায় ধানের শীষ ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গারাউন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহতরা হলেন, গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ও ইউনিয়ন কৃষক দলের সদস্য মোনতাজ মিয়া। তারা দুজনই বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থক এবং দেওপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, নির্বাচন নিয়ে আলোচনাকে কেন্দ্র করে যুবদল নেতা আব্দুল হালিম ও ঘোড়া প্রতীকের সমর্থক আলমগীর মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন। অন্য আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মেহেদী মাকসুদ বলেন, ঘটনার পরপরই পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নেত্রকোণা  কেন্দুয়া  সংঘর্ষ  আহত  বিএনপি  ঘোড়া 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: