র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট বস্তা থেকে কার্টুনে মোড়ানো কয়েকটি বোতল, আটটি ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু ও একটি খালি বোতল রয়েছে। বিষয়টি তদন্তাধীন।
দোকান মালিক সম্পদ সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি দাবি করেন, কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে।
তাঁর স্ত্রী বিউটি বেগম জানান, সকালে কয়েকজন ব্যক্তি দোকানে এসে একটি ব্যাগ রেখে যেতে চান। পরে তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দেন। কিছু সময় পর আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে বস্তা খুলে ভেতরে বোমা সদৃশ বস্তু থাকার কথা জানান।
বদলগাছী থানার ওসি মো. লুৎফর রহমান বলেন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এগুলো ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার আগে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
সময়ের আলো/আরবিএন