‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

আগামীকাল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শায়খ আহমাদুল্লাহ।বুধবার

2026-02-11T14:59:24+00:00
2026-02-11T14:59:24+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
বিবিধ
‘হ্যাঁ’ ভোটের পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম 
শায়খ আহমাদুল্লাহ। সংগৃহীত ছবি
আগামীকাল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শায়খ আহমাদুল্লাহ। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে আহমাদুল্লাহ উল্লেখ করেন, ‘ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’ এর পক্ষে।

একইসঙ্গে সেই সংস্কারসংক্রান্ত সব কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে বলেও জানিয়েছেন তিনি। 

তিনি লেখেন, এ ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়-হোক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার।


মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, এ দেশের মানুষ, সিস্টেমের পরিবর্তন চায়।কিন্তু সংস্কারের নামে সুকৌশলে মূল্যবোধ পরিপন্থী ও বিদেশি এজেন্ডা পুশ করার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। 

জুলাইয়ে উজ্জীবিত জনতার মূল প্রেরণা ছিল ইসলাম। চেতনা ছিল ইনসাফ এবং পরাধীনতা থেকে মুক্তি মন্তব্য করে তিনি লেখেন, পরিবর্তনের নামে বিদেশি এজেন্টদের চাপিয়ে দেওয়া একটি শব্দও সহ্য করা হবে না। 


/ইউএমএইচ 
  বিষয়:   নির্বাচন  শায়খ আহমাদুল্লাহ  গণভোট 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: