বাস উল্টে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত

2026-02-11T15:07:44+00:00
2026-02-11T15:07:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বাস উল্টে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৩০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম   (ভিজিট : ৯৪)
ভাঙ্গায় বাস উল্টে ঘটনাস্থলেই নিহত ২, আহত ৩০। ছবি : সময়ের আলো
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এলাকায় সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়দের মতে, ঢাকা থেকে যশোরগামী নড়াইল এক্সপ্রেস (ঢাকা মেট্রো ব ১১-৫৫৫৯) বাসটি পেট্রোল পাম্পে তেল নিতে ঢুকছিল। এ সময় সামনে থেকে আরেকটি গাড়ি আসলে সেটিকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ফরিদপুর  আহত  নিহত  পেট্রোল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: