ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে

2026-02-11T15:31:08+00:00
2026-02-11T15:31:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট কেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম 
বিদ্যালয়ের দরজায় আগুনে পুড়া দাগ। ছবি: সংগৃহীত।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের এ কেন্দ্রের দুটি কক্ষের দরজায় আগুন দেওয়া হয়। এতে দরজার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। সিসিটিভি ফুটেজে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে।

খবর পেয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। 

তিনি জানান, আগুনে কেন্দ্রের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হবে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   হবিগঞ্জ  ভোটকেন্দ্র  অগ্নিসংযোগ  দুর্বৃত্ত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: