ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গেইনসভিল শহরের ব্রাউনস ব্রিজ রোডে একটি এক ইঞ্জিনের ছোট উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এতে দুইজন আহত হয়েছেন

2026-02-11T16:03:15+00:00
2026-02-11T16:04:20+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
ব্যস্ত সড়কে জরুরি অবতরণ করল ছোট উড়োজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৩ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৪:০৪ পিএম  (ভিজিট : ১২২)
গেইনসভিল শহরের ব্রাউনস ব্রিজ রোডে একটি এক ইঞ্জিনের ছোট উড়োজাহাজ জরুরি অবতরণ । ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের গেইনসভিল শহরের ব্রাউনস ব্রিজ রোডে একটি এক ইঞ্জিনের ছোট উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, জর্জিয়ার একটি ব্যস্ত রাস্তায় একটি একক ইঞ্জিনের বিমান জরুরি অবতরণ করেছে। এতে তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন সামান্য আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, উড়াল দেওয়ার কিছুক্ষণের মধ্যেই উড়োজাহাজের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।


পাইলট থমাস রজার্স বলেন, ‘গেইনসভিল বিমানবন্দর থেকে উড্ডয়নের সময়ই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। নিয়ম মেনে উড়োজাহাজটিকে ঘুরিয়ে ফেরানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু দূরত্ব বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। তখন বাধ্য হয়ে সড়কে নামার সিদ্ধান্ত নিতে হয়।’ 

অবতরণের সময় তিনটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উড়োজাহাজের একটি জ্বালানি ট্যাংক খুলে গিয়ে একটি গাড়ির ওপর পড়ে। এতে বড় ধরনের আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

গেইনসভিল পুলিশের ক্যাপ্টেন কেভিন হলব্রুক বলেন, ‘এত ব্যস্ত সড়কে শত শত গাড়ির মাঝখানে উড়োজাহাজ নামিয়ে মাত্র তিনটি গাড়িতে ধাক্কা লাগা সত্যিই বিস্ময়কর। কোনো বিদ্যুৎ লাইনে বা বড় স্থাপনায় আঘাত না লাগায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ব্যস্ত সড়ক  জরুরি অবতরণ  উড়োজাহাজ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: