বিশ্বকাপে নতুন ইতিহাস : অবিশ্বাস্য ম্যাচে আফগানিস্তানকে হারাল দ. আফ্রিকা

ক্রীড়া ডেস্ক

খেলা

নতুন এক ইতিহাসের স্বাক্ষী হল ক্রিকেট বিশ্ব। ম্যাচ টাই, সুপার ওভারও টাই, আরও এক সুপার ওভারে শেষ হাসি হাসল দক্ষিণ

2026-02-11T16:35:12+00:00
2026-02-11T16:35:59+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
বিশ্বকাপে নতুন ইতিহাস : অবিশ্বাস্য ম্যাচে আফগানিস্তানকে হারাল দ. আফ্রিকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি
নতুন এক ইতিহাসের স্বাক্ষী হল ক্রিকেট বিশ্ব। ম্যাচ টাই, সুপার ওভারও টাই, আরও এক সুপার ওভারে শেষ হাসি হাসল দক্ষিণ আফ্রিকা। টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটাই প্রথম ‘ডাবল সুপার ওভার’ ম্যাচ।

আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৭ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি আফগানিস্তান। উঠেছে ১২ রান। ম্যাচ হয় টাই। এরপর প্রথম সুপার ওভারও টাই! দ্বিতীয় সুপার ওভারে গিয়ে ৪ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম সুপার টাই হওয়ার পর দ্বিতীয় সুপার ওভারে ২৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে প্রথম দুই বলে কোনো রান না তুলেই মোহাম্মদ নবীকে হারায় আফগানিস্তান। জিততে হলে শেষ চার বলে চারটি ছক্কা লাগত আফগানিস্তানের।


রহমানউল্লাহ গুরবাজ টানা তিন ছক্কায় ম্যাচ জমিয়ে তোলেন। পরের বল ওয়াইড। অতিরিক্ত শেষ বলে গুরবাজ আউট হওয়ায় হাঁপ ছেড়ে বাঁচে দক্ষিণ আফ্রিকা।

২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে দুবার সুপার ওভারে গিয়েও জিততে পারেনি আফগানিস্তান। এবারও তাই হলো।

আজকের হারে সুপার এইটে ওঠা খুব কঠিন হয়ে গেল আফগানিস্তানের জন্য। শেষ দুই ম্যাচে আরব আমিরাত ও কানাডার বিপক্ষে জিতলেও সুপার এইট অনিশ্চিত থাকবে আফগানিস্তানের জন্য।

সময়ের আলো/এআর

  বিষয়:   বিশ্বকাপ  ইতিহাস  আফগানিস্তান  দ. আফ্রিকা 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: