স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা

2026-02-11T17:24:22+00:00
2026-02-11T17:24:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম 
স্বতন্ত্র প্রার্থীর সাড়ে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি নোহা মাইক্রোবাস তল্লাশি করে ১০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। এ সময় দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারী হাট এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও চন্দনাইশ আর্মি ক্যাম্পের যৌথ টহল দল চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই দুই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে চন্দনাইশ আর্মি ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। পরে ঘটনাটি চন্দনাইশ সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানানো হয়। তার নির্দেশে আটক ব্যক্তিদের নগদ অর্থ ও মাইক্রোবাসসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চট্টগ্রাম  বিজিবি  অভিযান  তল্লাশি  আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: