ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝাঐল ইউনিয়নের

2026-02-11T17:45:41+00:00
2026-02-11T17:45:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৫ পিএম 
ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছিলেন। ঠিক সেই সময় কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ভিডিও তোলার সুযোগ পেয়ে জনতা তাকে ধাওয়া করলে জামায়াত নেতা দৌড়ে পালিয়ে যান। স্থানীয়রা তার পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম জানান, ভোটের আগে জামায়াতের এজেন্ট ও স্বেচ্ছাসেবীদের খরচ দিতে হয়। ওই টাকা দেওয়ার সময়ই বিএনপির কিছু লোক ধাওয়া করলে মোস্তাক সরকার ভয়ে দৌড়াতে বাধ্য হয়েছেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ভোট কেনার বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য এসিল্যান্ড স্যার বলতে পারবেন। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লা আল মামুন বলেন, তিনি সাংবাদিকদের কাছ থেকে ভিডিওটি দেখেছেন। কাজ শেষ করে সরেজমিনে গিয়ে ভিডিও যাচাইয়ের পর সঠিক প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনো জামায়াত নেতা জনতার হাতে আটক আছেন কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জামায়াত  ভোট  নির্বাচন  দৌড়  জনতা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: