প্রার্থী ধামরাইয়ের, বিএনপি-এনসিপির দুই প্রতিদ্বন্দ্বী ভোট দেবেন অন্য এলাকায়

ঢাকা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ও এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ।তমিজ উদ্দিন

2026-02-11T18:40:03+00:00
2026-02-11T18:40:03+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
প্রার্থী ধামরাইয়ের, বিএনপি-এনসিপির দুই প্রতিদ্বন্দ্বী ভোট দেবেন অন্য এলাকায়
ঢাকা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম 
বিএনপি প্রার্থী তমিজ উদ্দিন ও এনসিপি প্রার্থী নাবিলা তাসনিদ। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ও এনসিপির প্রার্থী নাবিলা তাসনিদ। 

তমিজ উদ্দিন নিজ নির্বাচনি এলাকায় আইঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী নাবিলা তাসনিদ ধামরাইয়ের ভোটার না হওয়ায় এখানে ভোট দিতে পারছেন না।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। এরই মধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনি সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, এ আসনে প্রার্থী রয়েছেন বিএনপির তমিজ উদ্দিন, এনসিপির নাবিলা তাসনিদ, খেলাফত মজলিসের মো. আশরাফ আলী, জাসদের আরজু মিয়া, জাতীয় পার্টির আহছান খান ও এবি পার্টির হেলাল উদ্দিন আহম্মদ।

প্রার্থীদের মধ্যে বিএনপির তমিজ উদ্দিন ও খেলাফত মজলিসের আশরাফ আলী ধামরাইয়ের ভোটার। আশরাফ আলী ভোট দেবেন যাদবপুর ভুবনমোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

অন্যদিকে, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাবিলা তাসনিদ রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকার ভোটার এবং তার জন্মস্থান খুলনায়। ফলে তিনি ধামরাইয়ে কোনো কেন্দ্রে ভোট দিতে পারবেন না।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১৪৭টি ভোটকেন্দ্রের ৭১০টি কক্ষে মোট ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন।

এ আসনে অতীতে বিএনপি পাঁচবার, আওয়ামী লীগ পাঁচবার এবং জাতীয় পার্টি দুইবার বিজয়ী হয়েছে। ২০০৮ সালে আসন পুনর্বিন্যাসের পর ধামরাই ঢাকা-২০ হিসেবে আত্মপ্রকাশ করে। এরপর নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নির্বাচন  বিএনপি  এনসিপি  তমিজ উদ্দিন  নাবিলা তাসনিদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: