ঢাবি এবং আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, সফট স্কিল উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিটি ডিভিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

2026-02-11T19:50:46+00:00
2026-02-11T19:54:01+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাবি এবং আইসিটি ডিভিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৭:৫৪ পিএম
বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ছবি : সময়ের আলো
শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, সফট স্কিল উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসিটি ডিভিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে কম্পিউটার ল্যাব স্থাপন, দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদান, ইনোভেশন হাব স্থাপন, আইসিটি ডিভিশনে ইন্টার্নশিপের সুযোগ প্রদান ও জব ফেয়ার আয়োজন করা হবে। এসব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উভয় পক্ষের বিশেষজ্ঞদের নিয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে। 


উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের প্রস্তুতি আরও সুসংহত করার লক্ষ্যে এসপায়ার টু ইনোভেট (এটুআই) কর্মসূচি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ গত ১১ নভেম্বর আইসিটি বিভাগে ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। 

সেমিনারে আইসিটি বিভাগ ও এর বিভিন্ন প্রকল্প, এটুআইয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধিতে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার উপায় নিয়ে গঠনমূলক আলোচনা করেন। 

এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বুধবার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। 

‘নাগরিক সেবা কেন্দ্র’ উদ্বোধন 
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ও আইসিটি ডিভিশনের সহযোগিতায় টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি যৌথভাবে এই কেন্দ্র উদ্বোধন করেন। এ সময় ডাকসু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঢাবি এবং আইসিটি ডিভিশন  সমঝোতা স্মারক স্বাক্ষরিত  নাগরিক সেবা কেন্দ্র  উদ্বোধন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: