চরাঞ্চলের ঘাটে ঘাটে পৌঁছে যাচ্ছে ভোটাধিকার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

সকালের কুয়াশা পুরোপুরি কাটেনি তখনও। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের সঙ্গমপথে মৃদু ঢেউ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে সকাল থেকেই ব্যস্ততা। নৌকার

2026-02-11T20:08:13+00:00
2026-02-11T20:08:13+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
চরাঞ্চলের ঘাটে ঘাটে পৌঁছে যাচ্ছে ভোটাধিকার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম 
নৌপথে নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
সকালের কুয়াশা পুরোপুরি কাটেনি তখনও। তিস্তা ও ব্রহ্মপুত্র নদের সঙ্গমপথে মৃদু ঢেউ। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে সকাল থেকেই ব্যস্ততা। নৌকার পর নৌকা ভিড়ছে, আর তাতে তোলা হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল ও স্ট্যাম্প প্যাডসহ নির্বাচনী সরঞ্জাম। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দুর্গম চরাঞ্চলের ভোটকেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দিতে শুরু হয়েছে এক কঠিন কিন্তু জরুরি যাত্রা। 

জেলার পাঁচটি সংসদীয় আসনের ৬৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৭৯টি ঝুঁকিপূর্ণ এবং ৭৯টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এর মধ্যে ৪৭টি কেন্দ্র নদীবেষ্টিত চরাঞ্চলে, যেখানে পৌঁছানোর একমাত্র উপায় নৌপথ। তাই সময়মতো ও নিরাপদে সরঞ্জাম পৌঁছে দেওয়া প্রশাসনের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বালাসীঘাটে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা সরঞ্জাম বুঝে নেন। পরে সেগুলো সতর্কতার সঙ্গে নৌকায় তোলা হয়। প্রতিটি নৌযানে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আনসার সদস্যরা পাহারায় রয়েছেন পুরো পথজুড়ে।

কর্মকর্তারা জানান, অনেক কেন্দ্রে সড়ক যোগাযোগ নেই। নদীর স্রোত, হঠাৎ আবহাওয়া পরিবর্তন বা বালুচরের অবস্থান বদলে যাওয়ার ঝুঁকি বিবেচনায় আগেভাগেই সরঞ্জাম পাঠানো হচ্ছে। এমনভাবে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যাতে ভোটের আগেই সংশ্লিষ্টরা কেন্দ্রে পৌঁছে প্রস্তুতি সম্পন্ন করতে পারেন।

স্থানীয় মাঝিরা বলেন, নির্বাচনের সময় ঘাটের চেহারাই বদলে যায়। তাদের ভাষায়, এসব নৌকা শুধু ব্যালট বাক্স নয়, মানুষের ভোটাধিকার বহন করে নিয়ে যায়। দিনভর তারা ব্যস্ত থাকেন কর্মকর্তাদের ও সরঞ্জাম নিরাপদে পৌঁছে দিতে।

জেলা প্রশাসন জানিয়েছে, দুর্গম এলাকার ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পরিবহন ও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে একই পথে সরঞ্জাম ফেরত আনার প্রস্তুতিও রয়েছে।

চরাঞ্চলের মানুষের কাছে নির্বাচন এক ভিন্ন অনুভূতির দিন। নদীভাঙন ও যাতায়াতের কষ্টের মাঝেও তারা অপেক্ষা করেন নিজের মত প্রকাশের সুযোগের জন্য। তাই নদীপথে এই যাত্রা কেবল প্রশাসনিক কার্যক্রম নয়, বরং এ যেন ঢেউ পেরিয়ে প্রত্যন্ত চরাঞ্চলের ঘাটে ঘাটে গণতন্ত্র পৌঁছে দেওয়ার এক মানবিক প্রয়াস। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   তিস্তা  ব্রহ্মপুত্র  ব্যালট  নির্বাচন  সংসদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: