ভোট কেনার অভিযোগে তিন ব্যক্তির জেল

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ভোট কিনার অভিযোগে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র তিন কর্মীকে আটক করে

2026-02-11T20:17:48+00:00
2026-02-11T20:24:33+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট কেনার অভিযোগে তিন ব্যক্তির জেল
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৭ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৮:২৪ পিএম
প্রতীকী ছবি
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ভোট কিনার অভিযোগে, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ’র তিন কর্মীকে আটক করে স্থানীয়রা। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরগোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন-জাহাঙ্গীর ইসলাম (৪৫), জহুরুল ইসলাম (৫০) ও মেহেদী হাসান (৩০)। তাদের সবার বাড়ি মেলান্দহ উপজেলার ছবিলাপুর এলাকায়।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে একটি মাইক্রোবাসে করে তিন ব্যক্তি মাদারগঞ্জের কয়ড়া ও গোলাবাড়ী এলাকায় ঘুরে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চরগোলাবাড়ী এলাকা থেকে তাদের আটক করেন। পরে তাদের কয়ড়া বাজারে নিয়ে পুলিশ ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে খবর দেওয়া হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে প্রত্যেককে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন তিনজনকে উপযুক্ত দন্ড প্রদান করা হয়েছে।’

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভোট  অভিযোগ  জামালপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: