খুলনার ৮৪০ ভোট কেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ

খুলনা প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তপসিল

2026-02-11T20:37:51+00:00
2026-02-11T20:37:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনার ৮৪০ ভোট কেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম 
নির্বাচনি সরঞ্জাম নিয়ে যাচ্ছে আনসার সদস্য। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনের ৮৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তপসিল ঘোষণার আগেই মাঠপর্যায়ে জরিপ চালিয়ে এ তালিকা প্রস্তুত করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এসব কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ হিসেবেও দেখছে প্রশাসন। 

ইতোমধ্যে অধিকাংশ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা।

আসনভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, খুলনা-৬ আসনে ঝুঁকির হার সবচেয়ে বেশি, যা মোট কেন্দ্রের ৮৩ দশমিক ২২ শতাংশ। অন্যদিকে খুলনা-৩ আসনে ঝুঁকির হার সবচেয়ে কম, যা ৪৯ দশমিক ৬৭ শতাংশ। 

খুলনা-১ আসনে ১১৫টির মধ্যে ৭৬টি, খুলনা-২ আসনে ১৫৭টির মধ্যে ১০৫টি, খুলনা-৩ আসনে ১৫৫টির মধ্যে ৭৭টি, খুলনা-৪ আসনে ১৪৪টির মধ্যে ৯৫টি এবং খুলনা-৫ আসনে ১৫০টির মধ্যে ৮৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মাদ জাহিদুল হাসান জানিয়েছেন, সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ ও ১৩ জন আনসার দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে চারজন এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কর্মকর্তাসহ পাঁচজন পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল পেট্রোলিং ও স্ট্রাইকিং রিজার্ভ প্রস্তুত রাখা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও বিজিবির সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকার জানান, প্রায় ৫৫৮টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং প্রায় ৩০০টি অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে, যা সরাসরি পুলিশ হেডকোয়ার্টার থেকে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া প্রায় ১২০০ সেনাসদস্য মাঠে দায়িত্ব পালন করবেন।

আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার দায়িত্বে থাকবেন। উপজেলা পর্যায়ে ব্যাটালিয়ন আনসার স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত থাকবে। 

প্রশাসনের দাবি, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। 

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   ঝুঁকিপূর্ণ  পুলিশ  তপসিল  প্রশাসন  ভোটকেন্দ্র 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: