নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে

2026-02-11T20:46:42+00:00
2026-02-11T20:46:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে চালু হওয়া নিয়ন্ত্রণ কক্ষ আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পর্যন্ত চালু থাকবে। এতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। 

এতে প্রতিদিন একজন যুগ্ম-সচিব সমন্বয়ের দায়িত্বে থাকবেন। প্রতি শিফটে দুই থেকে তিনজন করে কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করবেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে। 


আদেশে আরও বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাঠ প্রশাসন থেকে পাওয়া অভিযোগ বা তথ্যের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে (টেলিফোন নম্বর +৮৮০২২২৬৬৪১১১৮) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   নির্বাচন  জনপ্রশাসন মন্ত্রণালয়  নিয়ন্ত্রণ কক্ষ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: