‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মোকাবিলা করা হবে’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে।

2026-02-11T22:12:20+00:00
2026-02-11T22:12:20+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা মোকাবিলা করা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম 
বুধবার রাতে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি : সংগৃহীত
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশে ১১ দলীয় জোট ও এনসিপির পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি রয়েছে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। কেউ ভোট চুরি করতে এলে বা কেন্দ্র দখল করে জাল ভোট দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কেউ ধানের শীষে ভোট দিতে চাইলে তিনিও যেন তার ভোটটা নির্বিঘ্নে দিতে পারেন- এটা নিশ্চিত করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত আছেন। প্রত্যেকটি ভোটকেন্দ্রে প্রস্তুত থাকবেন তারা। একই সঙ্গে দেশের জনগণের প্রতি আহ্বান থাকবে, দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার নিশ্চিতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসবেন।


তিনি বলেন, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব। যে কোনো সমস্যা প্রতিহত করব এবং প্রতিরোধ গড়ার মাধ্যমে মানুষের ভোটাধিকার নিশ্চিত করব।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   এনসিপি  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: