রাতে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

সিলেট নগরের একটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়।বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-12T01:06:03+00:00
2026-02-12T01:06:03+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
সারাদেশ
সিলেট
রাতে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৬ এএম   (ভিজিট : ৯৬)
রাতে পর্যবেক্ষক পরিচয়ে কেন্দ্রে ঢোকার চেষ্টা, আটক ৩। ছবি : সংগৃহীত
সিলেট নগরের একটি ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার চেষ্টাকালে তিন তরুণকে আটক করে এলাকাবাসী। পরে তাদের পুলিশে দেওয়া হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তিন তরুণ নিজেদের পর্যবেক্ষক বলে পরিচয় দিয়েছেন। কিন্তু রাতের বেলা কেন তারা কেন্দ্রে ঢুকতে চেয়েছিলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া তারা পর্যবেক্ষক কি না, কিংবা পর্যবেক্ষক হলে তারা আইন লঙ্ঘন করেছেন কি না, সেসব খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যম জানান, তিনজন তরুণ রাতে কেন্দ্রে ঢোকার চেষ্টা চালালে স্থানীয় লোকজন বাধা দেন। খবর পেয়ে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় পুলিশ ওই তিন তরুণকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।

এফআর


  বিষয়:   সিলেট  রাত  পর্যবেক্ষক  পরিচয়ে  কেন্দ্রে ঢোকার চেষ্টা  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: