নিজ আসনে ভোট দিতে পারবেন না আখতার

রংপুর ব্যুরো

সারাদেশ

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন

2026-02-12T02:36:55+00:00
2026-02-12T02:36:55+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নিজ আসনে ভোট দিতে পারবেন না আখতার
রংপুর ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৬ এএম 
আখতার হোসেন। ফাইল ছবি
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিজের এলাকাতে ভোট দিতে পারছেন না। ভোটার এলাকা পরিবর্তন করতে না পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে এর পেছনে নির্বাচন কমিশনকে দোষারোপ করছেন আখতার হোসেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগাছায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

আখতার হোসেন জানান, জাতীয় পরিচয়পত্র করার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন বর্তমান ঠিকানা হিসেবে ঢাকার ঠিকানা ব্যবহার করেছিলেন। নিয়ম অনুযায়ী, বর্তমান ঠিকানার ভিত্তিতেই তার নাম ঢাকার ওই এলাকার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়।

আক্ষেপ প্রকাশ করে তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশন তাকে কোনো সহযোগিতা করেনি। যেখানে কাউকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ছবি তুলে পরিচয়পত্র দেওয়া হয়েছে, সেখানে তার ভোটার এলাকা পরিবর্তনের মতো সামান্য কাজে কমিশন অসহযোগিতা করেছে।


জানা গেছে, আখতার হোসেনের স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার সদরা তালুক গ্রামে হলেও তিনি বর্তমানে ঢাকার ভোটার। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তার ভোটকেন্দ্র ঢাকার উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

প্রসঙ্গত, আখতার হোসেন রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসনে এবার মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আখতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন, বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ) এবং জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (লাঙ্গল)।

এফআর


  বিষয়:   রংপুর  নিজ আসন  ভোট  আখতার হোসেন  এনসিপি  শাপলার কলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: