স্থগিত হওয়া আসনে গণভোটের কী হবে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে আসনটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

2026-02-12T04:56:53+00:00
2026-02-12T08:20:41+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
শেরপুর-৩ আসন
স্থগিত হওয়া আসনে গণভোটের কী হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ৮:২০ এএম
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুতে আসনটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে স্থগিত হয়েছে এ আসনের গণভোটও। ফলে গণভোটে নিজেদের মতামত জানাতে পারছেন না এ আসনের চার লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটার।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিত করার বিধান রয়েছে। গত ৩ ফেব্রুয়ারি রাতে কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ নেওয়ার পথে ইন্তেকাল করেন জামায়াত নেতা নুরুজ্জামান বাদল। এর পরপরই ইসি এই আসনে ভোটগ্রহণের যাবতীয় কার্যক্রম স্থগিত ঘোষণা করে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এইদিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে নিজের মত দেবেন, সেখানে সুনির্দিষ্ট করে মাত্র চারটি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কি-না, সেই প্রশ্নে ‘হ্যা’ অথবা ‘না’ ভোট দেবেন ভোটাররা।

সংস্কার কমিশনের প্রতিবেদন, দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। আর এসব প্রস্তাবের মতোই আসলে গণভোট। তাতে ‘হ্যাঁ’ ভোট দিলে সংস্কারের পক্ষে মত দেওয়া হবে। আর তাতে ‘না’ মানে হচ্ছে সংস্কারের বিপক্ষে মতামত।

এই গণভোটে দেশের সব নাগরিক অংশ নিলেও বৃহস্পতিবার তাতে নিজেদের মতামত দিতে পারছেন না শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ভোটারেরা।

এ বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী গণমাধ্যমকে বলেন, নির্বাচন আসলে দুইটা। একটি আরেকটির অংশ নয়; আলাদা আলাদা নির্বাচন। সংসদ নির্বাচন বন্ধ হয়ে গেলেও তো গণভোট থাকার কথা। নির্বাচন স্থগিত করলে কি গণভোট স্থগিত হয়ে যায়? এটা কিন্তু পরিষ্কার করা হয়নি। আর আজ সারা দেশে গণভোট হয়ে গেলে পরে এককভাবে এই আসনে গণভোটের আর গুরুত্ব থাকবে না।


তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সংসদ নির্বাচন স্থগিত হওয়ার কারণেই আইনি প্রক্রিয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। 

তিনি আরও বলেন, এমনও হতে পারে যে শেরপুর-৩ আসনে আর গণভোট আয়োজনের প্রয়োজনই পড়বে না। যদি সারা দেশের ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের ব্যবধান এই আসনের মোট ভোটারের চেয়ে অনেক বেশি (যেমন ৫ থেকে ২০ লাখ), তবে একক আসনের ফলাফল মূল রায়ে কোনো প্রভাব ফেলবে না।

এফআর


  বিষয়:   নির্বাচন  গণভোট  শেরপুর-৩ আসন  ভোটার  মতামত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: