স্বাধীনতার পর প্রথমবার ভোট দিবেন রূপসা ইউনিয়নের নারীরা

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

‘পিরের অনুরোধে’ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত ৫৪ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না। তাই ত্রয়োদশ

2026-02-12T08:28:09+00:00
2026-02-12T08:28:09+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
স্বাধীনতার পর প্রথমবার ভোট দিবেন রূপসা ইউনিয়নের নারীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৮ এএম   (ভিজিট : ৯১)
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত ৫৪ বছর ধরে ভোট দিতে যান না। ছবি : সংগৃহীত
‘পিরের অনুরোধে’ চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা গত ৫৪ বছর ধরে ভোটকেন্দ্রে ভোট দিতে যান না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটপ্রদান সহজতর করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে আটটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ সব নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

জানা গেছে, ১৯৭০-এর দশক থেকে জৈনপুরের পির সাহেবের অনুরোধ মেনে রূপসা দক্ষিণের নারীদের অধিকাংশই ঐ এলাকার কোনো নির্বাচনের সময়েই ভোট দিতে যান নি। মাঝেমধ্যে দুই-একটি ভোটের সময় প্রার্থীদের নারী স্বজনরা ভোট দিলেও তার পরিমাণ ছিল সামান্যই। যদিও ভোট ব্যতীত সব কাজেই সংশ্লিষ্ট  ইউনিয়নের নারীরা অংশগ্রহণ করছেন।

এ অবস্থায় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার নারীরা পর্দা বজায় রেখে যাতে ভোট প্রদান করতে পারেন, সেজন্য উদ্যোগ নেন। সংশ্লিষ্ট ইউনিয়নে মোট নারী ভোটার সংখ্যা ১০ হাজার ২৯৯ জন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্র জানায়, ইউনিয়নের আটটি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করা হয়েছে। ঐ বুথগুলোর জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশ, আনসার ভিডিপি এবং আটটি কেন্দ্রের জন্য একজন নারী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া আট জন প্রার্থীকে ঐ বুথগুলোতে নারী পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার জন্য চিঠিতে ও মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   নির্বাচন  নারী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: