হেভিওয়েট নেতারা কে কোথায় ভোট দিলেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। আজ ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। সকাল

2026-02-12T09:46:00+00:00
2026-02-12T12:57:16+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
হেভিওয়েট নেতারা কে কোথায় ভোট দিলেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:৫৭ পিএম
ভোটাধিকার প্রয়োগের সময় জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। আজ ১২ ফেব্রুয়ারি ভোর থেকে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। সকাল থেকেই সারা দেশের বেশিরভাগ কেন্দ্রে দেখা যায় ভোটারদের লম্বা সারি। এদিন ভোট দিয়েছেন হেভিওয়েট নেতারা।

তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার পর তিনি এই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

জামায়াতে ইসলামীর আমির

রাজধানীর ‎মিরপুর-২ নম্বর এলাকায় মনিপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে (বালক শাখা) ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

নাহিদ ইসলাম 

ভোট দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামও। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা নাগাদ রাজধানীর বেরাইদ এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

মির্জা ফখরুল ইসলাম

ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিয়া গোলাম পরওয়ার

ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

মামুনুল হক

ভোট দিলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে ভোট দেন তিনি।  

নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ

ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

আবদুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বৃহস্পতিবার সকাল আটটায় নরসিংদীর পলাশের চরণগরদি প্রাথমিক বিদ্যালয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। 
 
সময়ের আলো/এআর


  বিষয়:   নির্বাচন  হেভিওয়েট  নেতা  ভোট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: