‘উপস্থিতি ভালো, আমরা আশাবাদী’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস প্রথম

2026-02-12T09:51:54+00:00
2026-02-12T09:51:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
‘উপস্থিতি ভালো, আমরা আশাবাদী’
আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫১ এএম 
ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস প্রথম প্রহরেই নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখন পর্যন্ত ভোটের যে চিত্র দেখছি, তাতে আমরা অত্যন্ত আশাবাদী বলে মন্তব্য করেন তিনি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস সকালে শাহজাহানপুরের ‘মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ’ কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। 

এসময় তিনি বলেন, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন। নির্বাচনের এই সুষ্ঠু ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। ইনশাআল্লাহ, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করব। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ঐতিহাসিক এই ভোটগ্রহণ শুরু হয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এক নতুন রেকর্ড গড়তে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সর্বোচ্চ সংখ্যক দল ও প্রতীক নিয়ে প্রার্থীরা নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্রসহ ২০২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


/ইউএমএইচ



  বিষয়:   আফরোজা আব্বাস  নির্বাচন  ভোট 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: