আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান কার্যক্রম শুরু হয়েছে।
ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিতে এসে সময়ের আলোকে এক নারী ভোটার বলেন, আমরা অবশ্যই অনেক উৎসাহিত। সুষ্ঠুভাবে ভোট দিতে পারবো বলে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছি।
অন্য এক ভোটার বলেন, এখন কোনো অন্যায় হলে অবশ্যই মানুষ তার বিরুদ্ধে দাঁড়াবে।
আরেক ভোটার জানান, বিগত সরকারের আমলে আমরা যেমন কষ্ট পেয়েছি, বর্তমান সরকারের কাছে আমরা ভালো কিছু আশা করছি। তিনি বলেন, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।
তিনি আরও বলেন, আমরা যাদের ভোট দিচ্ছি, তাদের কাছে আমাদের অবশ্যই দাবি আছে। আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করি।
/ইউএমএইচ