ভোট দিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ

2026-02-12T11:24:17+00:00
2026-02-12T11:24:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট দিয়েছেন ব্যারিস্টার নওশাদ জমির
পঞ্চগড়-১
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৪ এএম 
পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই তিনি তার নির্ধারিত কেন্দ্রে ভোট দেন। তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বেগম ফখরুন্নেসা ফাজিল মাদরাসা কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির ভোট দিতে এলে কেন্দ্রে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, দিনভর ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে জয়ী করবেন। 

পঞ্চগড়-১ আসনে (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) এবারের নির্বাচনে ব্যারিস্টার নওশাদ জমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।


/ইউএমএইচ



  বিষয়:   পঞ্চগড়-১  ব্যারিস্টার নওশাদ জমির 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: