নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঢাকা- ৯ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।বৃহস্পতিবার (১২

2026-02-12T11:34:12+00:00
2026-02-12T11:34:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ তাসনিম জারার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৪ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১১:৩৪ এএম
স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সংগৃহীত ছবি
ঢাকা- ৯ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ফুটবল মার্কার পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মডেল কলেজে কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ অভিযোগ করেন।

তাসনিম জারা বলেন, বিভিন্ন কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের ভেতরে প্রবেশে বাধা দেয়া হচ্ছে। নানা অজুহাতে তাদের ঢুকতে দেয়া হচ্ছে না। নারী এজেন্টদের হেনস্তা করা হচ্ছে।

 
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
 

সময়ের আলো/এআর
  বিষয়:   নির্বাচন  নারী এজেন্ট  হেনস্তা  অভিযোগ  তাসনিম জারা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: