ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।মো. মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম

2026-02-12T11:50:18+00:00
2026-02-12T12:13:12+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫০ এএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:১৩ পিএম  (ভিজিট : ৭৪)
নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে এক পোলিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

মো. মুজাহিদুল ইসলাম (৪৮) বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে (ভোটকেন্দ্র নং -৫১) দায়িত্ব পালন করছিলেন। তখন হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করেন। এসময় সহকর্মীরা উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, চিকিৎসক ধারণা করছেন, তিনি হয়ত মস্তিষ্কের রক্তক্ষরণে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

/ইউএমএইচ



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: