ভোট দিয়েছেন শামা ওবায়েদ

ফরিদপুর সংবাদদাতা

সারাদেশ

ভোট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল

2026-02-12T12:03:32+00:00
2026-02-12T12:03:32+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ভোট দিয়েছেন শামা ওবায়েদ
ফরিদপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৩ পিএম 
বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। সংগৃহীত ছবি
ভোট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে (নগরকান্দা-সালথা) বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। ফরিদপুর-২ আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত। ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি। আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ভোটার রয়েছে তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৭২ হাজার ৯০৪ জন। আর নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৯ হাজার ১৩৭ জন।


ফরিদপুর জেলায় ৪টি সংসদীয় আসন রয়েছে। জেলায় ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৮১টি ইউনিয়ন রয়েছে। জেলার আয়তন দুই হাজার ৫২.৮৬ বর্গকিলোমিটার। জেলার জনসংখ্যা ২১ লাখ ৬২ হাজার ৮৭৯ জন। ভোটার রয়েছে ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ২ হাজার ৯১১ জন, আর নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটজন। ভোটকেন্দ্র রয়েছে ৬৫৭টি।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, আনসার সহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। একইসঙ্গে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়াও রয়েছে স্টাইকিং ফোর্স। 


/ইউএমএইচ



  বিষয়:   নির্বাচন  শামা ওবায়েদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: