কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।বৃহস্পতিবার

2026-02-12T12:32:52+00:00
2026-02-12T12:34:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবদল নেতা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:৩৪ পিএম
সংগৃহীত ছবি
কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারের অভিযোগে জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে তাকে হেফাজতে নেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।


কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা ইকবাল হোসেন জানিয়েছে, তার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে, যা খতিয়ে দেখা হচ্ছে। তাকে থানায় নেওয়া হয়নি। ভোটকেন্দ্রের পাশেই ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার পর ওই ভোট কেন্দ্রের পাশে আব্দুল মাজেদের কর্মী-সমর্থকেরা জড়ো হন। এর আগে ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনা ঘটলেও কেউ গুরুতর আহত হননি।

স্থানীয়দের দাবি, একজনের অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা ঘটনাস্থলে যান এবং আব্দুল মাজেদকে ১২ ঘণ্টার জন্য পুলিশ হেফাজতে নেয়।

সময়ের আলো/জোআই
  বিষয়:   কুষ্টিয়া  পুলিশ হেফাজত  যুবদল নেতা  মাজেদ  নির্বাচন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: