আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে

2026-02-12T12:35:08+00:00
2026-02-12T12:35:08+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি প্রার্থীর
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৫ পিএম 
ভোট দিচ্ছেন বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। ছবি : সময়ের আলো
গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এম মঞ্জুরুল করিম রনি বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার থাকায় তিনি বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। 

তবে তার অভিযোগ, এনসিপি প্রার্থী ভোটের স্লিপে প্রতীক ও ছবি ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন। এছাড়া প্রতিপক্ষের কর্মী-সমর্থকেরা রাতে ভোটকেন্দ্রে গিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের চেষ্টা করেছেন বলেও তিনি দাবি করেন। 

এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 

ভোট দেওয়ার সময় তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   গাজীপুর  বিএনপি  প্রতিদ্বন্দ্বী  এনসিপি  আচরণবিধি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: